নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ভাড়াটিয়া বাসায় চুরি মামলায় গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪১, ১৫ জুলাই ২০২৬

বন্দরে ভাড়াটিয়া বাসায় চুরি মামলায় গ্রেপ্তার ৩

ন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে টিপু সুলতান (৩০) একই এলাকার ইউনুস মিয়ার ছেলে আজিজুল হাকিম () ও সোনাকান্দা এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে মহসিন ওরফে মুইচ্ছা (৩৫)।  মঙ্গলবার  (১৪ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের  বুধবার (১৫জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৭)২৬ নং চুরি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা হইতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল  ১০টার মধ্যে যে কোন সময়ে  বন্দর এইচ এম সেন রোডস্থ আলম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ চুরির ঘটনাটি ঘটে।

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা হইতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল  ১০টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল ভাড়াটিয়ার ঘরের দরজার তালা খুলে ভিতরে অনাধিকার  প্রবেশ করে ৪টি ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ৮ আনা ওজনের  ১ জোড়া কানের দুল ও একই স্থানে রক্ষিত নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৪ কার্টন বেনসন সিগারেটসহ সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।###

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন