নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

র‍্যাব-১১ অভিযানে বন্দরে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৭, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৯, ১৫ জুলাই ২০২৬

র‍্যাব-১১ অভিযানে বন্দরে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব-১১ একটি টহল দল অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার  মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার  করা হয়। এ ব্যাপারে র‍্যাব-১১ বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার কাউনিয়া গ্রামের মৃত শাহজাহান সরকারের ছেলেমোঃ সুমন সরকার (৩৬),বরিশাল জেলার গৌরনদীর ঘোড়াকল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৮): ভোলা জেলার আলকিগ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আজিম (৩৫)।

এ ব্যাপারে রেবের নায়ক সুবেদার ইমাম হোসেন বাদী হয়ে বন্দর থানা মামলা করেছেন।  ধৃতদের উল্লেখিত মামলায় বুধবার (১৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমাম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ একটি বিশেষ টহল দল মঙ্গলবার রাতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন