নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণ করায় লাখ টাকা জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৮, ১৫ জুলাই ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণ করায় লাখ টাকা জরিমানা

ফতুল্লায় বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানে পিলকুনি এলাকায় মেসার্স নাস ফিনিশিং নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে দর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টীম সহযোগিতা প্রদান করে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশনও প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযানের সময় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ দূষণকারী কারখানা অথবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে। 
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন