শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০২:৩৩, ১৬ জুলাই ২০২৬
ফতুল্লায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ মো. রাশেদ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে বিভিন্ন আকৃতির ১৬টি দেশীয় অস্ত্র ছুরি ও চাপাতি রয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় জামাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়।
এসময় রাশেদের দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র, যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে, উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে এসব অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির অপরাধসংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।