নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর না’গঞ্জের ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৬, ১৬ জুলাই ২০২৬

শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর না’গঞ্জের ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়েছে। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযানে ৩ টি যানবাহন থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি নিষিদ্ধ হর্ন জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন