শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২১, ১৬ জুলাই ২০২৬
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নাজমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে ফতুল্লা পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. নাজমুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেন। দন্ডপ্রাত নাজমুল নেত্রকোনা জেলার আটপাড়া থানার বাওশি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।