নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দর থানা কম্পাউন্ডে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৮, ১৬ জুলাই ২০২৬

বন্দর থানা কম্পাউন্ডে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

 বন্দর থানা কম্পাউন্ডে গায়ে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।

বন্দর থানার সহকারি পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ আবদুল আলীম বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) আত্মহত্যা চেষ্টাকারি মাদক ব্যবসায়ী রমজানের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা রুজু  করেন। যার মামলা নং- ২৯(৭)২৬ ধারা- ৩০৯ পেনাল কোড- ১৮৬০।

গ্রেপ্তারকৃত মাদক সম্রাট রমজান বন্দর থানার  একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে। ধৃতকে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৫ জুলাই) বিকেলে বন্দর থানার কম্পাউন্ডে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটে।

এসআই আবদুল আলীম জানান, বুধবার রমজান থানা ফটকের সামনে উচ্চস্বরে চিৎকার চেচামেচি করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও থানার সিডিএমএস পযালোচনা করে দেখা যায় রমজান একজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকসহ ২০টি মামলা রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন