নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

এমপি মান্নান ও নাসিক প্রশাসক সাখাওয়াতের জন্য দোয়া চাইলেন ইকবাল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৯, ১৭ জুলাই ২০২৬

এমপি মান্নান ও নাসিক প্রশাসক সাখাওয়াতের জন্য দোয়া চাইলেন ইকবাল

নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডঃ সাখাওয়াত হোসেন খানের জন্য দোয়া চাইলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।  

শুক্রবার (১৭ জুলাই) সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়াস্থ বায়তুল ফালাক কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় কালে মুসুল্লিদের কাছে তিনি দোয়া চান।

এসময় তিনি বলেন, আমাদের মননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবে অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডঃ শাখাওয়াত হোসেন খানও অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন। 
ইকবাল হোসেন বলেন, আমি আপনাদের সেবক,দায়ীত্ব দিয়েছিলেন আপনাদের ভোটের মাধ্যমে। যতটুকু পেরেছি আমি আপনাদের সাধ্যমতো সেবা দিয়েছি।

আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর আমার উপর কিভাবে র্নিযাতন করা হয়েছে, আমি দেশের জন্য কথা বলেছি,জনগণের জন্য কথা বলেছি। এই কারনে আমাকে বারবার মিথ্যা মামলা দিয়ে কারাবন্ধী করে রাখা হয়েছিলো।

আমি সাহেবপাড়া এলাকাবাসীর কাছে ঋণী, কারন গত ২বার সিটি নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে ঋণী কারন আমি আপনাদের কাছে আমার ঋণ পরিশোধ করতে পারি নাই, সব কাজ আমি এখনো শেষ করতে পারি নাই।

কারন আমার নামে ৭৬টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো, যেই কারনে আমি এলাকায় থাকতে পারি নাই, সেই কারনে আমি কাজগুলা শেষ করতে পারি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের সেবা করতে পারি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন