শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৮, ১৭ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি), ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাঁচপুর রাজস্ব সার্কেল ডাঃ ফাইরুজ তাসনিম’ এর স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া সরকারি আদেশপত্র, নকল নামজারি খতিয়ান, ডিসিআর তৈরি করে প্রতারণার অভিযোগ উঠেছে শাহিনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী মো. আব্দুল কাদির অভিযোগ করেন, আমার বিচারাধীন একটি বিবিধ মামলা নং ৭৮৩/২৩ রায় করিয়ে নামজারি সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেয় উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের ফটিকচানের ছেলে আরিফুল ইসলাম শাহিন (৩৫)।
এ নিয়ে চুক্তি বাবদ আমার কাছ থেকে ৪০ হাজার টাকা নেন পরে মামলার চূড়ান্ত রায় হওয়ার আগেই একটি কথিত আদেশপত্র, নামজারি খতিয়ান নাম্বার ১১৮১১-২০২৫-২৬ এবং কিউআর কোডযুক্ত ডিসিআর সরবরাহ করে দাবি করা হয় যে নামজারি সম্পন্ন হয়েছে।।
ভুক্তভোগী আরও জানান, নথিপত্রের সত্যতা যাচাই করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কাঁচপুর রাজস্ব সার্কেল অফিসে গেলে তিনি জানতে পারেন, মামলাটি এখনও বিচারাধীন এবং কোনো চূড়ান্ত আদেশই দেওয়াই হয়নি। অভিযোগ অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ও সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে এসব নথি তৈরি করা হয়েছে।
এরপর ভুক্তভোগী কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কাঁচপুর রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি), ডাঃ ফাইরুজ তাসনিম বলেন, মিস কেস চলমান থাকা অবস্থায় শাহিন নামের এক প্রতারক আমার স্বাক্ষর এবং প্রধান সরকারি কাম হিসাব রক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে মিস কেস রায়, নামজারি ও ডিসিআর কপি ভুক্তভোগীকে দিয়েছে , এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে।
এরপর সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। তাকে ও তার এ কাজে সহযোগীকারিদের গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।