নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে জামে মসজিদের মোতওয়াল্লীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৭, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩৭, ১৭ জুলাই ২০২৬

বন্দরে জামে মসজিদের মোতওয়াল্লীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের নিশং জামে মসজিদের মোতওয়াল্লীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোতওয়ালী মোঃ মাসুদুর রহমান। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকায়  এক জনাকীর্ণ পরিবেশে তিনি উক্ত সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান বলেন, নিশং জামে মসজিদের জন্য আমরা ৫ভাই-বোন মসজিদের জন্য আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি ওয়াকফা করেছি কিন্তু মায়ের সম্পত্তি দেইনি। অথচ এলাকার দুষ্ট প্রকৃতির একজন মানুষ রনি সে অপপ্রচার চালাচ্ছে আমার মায়ের সম্পত্তিও নাকি মসজিদে দান করেছি। এটা সম্পূর্ণ বানোয়াট কথা-বার্তা।

আমরাতো বাবার সম্পত্তি স্বেচ্ছায় দান করেছিই। মায়ের সম্পত্তি যেহেতু দান করিনি সেহেতু আমাদের সম্পত্তিতে আমরা কি করবো দোকান ভাড়া নেই বা যাই করি সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। রনি আপত্তি করার কে? এ বিষয়টি নিয়ে বখাটে রনি অনধিকার চর্চা চালিয়ে সমাজে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

সে মসজিদ এবং আমাদের মান সম্মান চরমভাবে ক্ষুন্ন করছে। আমরা তার বিরুদ্ধে অচিরেই আইনের আশ্রয় গ্রহণ করবো। তিনি আরো বলেন, মসজিদটিতে দীর্ঘ ২৩বছর ধরে আমরা রক্ষাবেক্ষণ করে আসছি। আগে ছিল টিনের এখন এটাকে পাঁকা করেছি। মসজিদ নিয়ে আমরা সব সময় ভাবি কিভাবে এটাকে আরো উন্নয়ন করা যায়।

ওই চক্রটি আমাদের উন্নয়নমূলক কাজের প্রতি ইর্ষা হয়ে নানা কূট কৌশল চালাচ্ছে। আমরা রনির বিরুদ্ধে প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন