নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৫ : কারাদণ্ড ৩ জনের

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৮, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৯, ১৮ জুলাই ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৫ : কারাদণ্ড ৩ জনের

ফতুল্লায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- আটক মো. ওয়াহিদুজ্জামান অনিক (৩৫), মো. রাব্বি (১৮), মোহাম্মদ সামিউল (১৮), আটক আব্দুস সালাম (৩২) ও সাদ্দাম (১৫)।  এদেন মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাসদাইর ও গলাচিপা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  

অভিযানে আটক মো. ওয়াহিদুজ্জামান অনিককে দুই মাসের, মো. রাব্বিকে এক মাসের এবং মোহাম্মদ সামিউলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। ইয়াবা সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় উদ্ধার হওয়া ৪০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

অপরদিকে, আটক আব্দুস সালাম ও সাদ্দামকে ফতুল্লা মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। 

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ব্যবস্থা নিয়ে রোববার আদালতে পাঠানো হবে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল, পুলিশ লাইন্সের সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন