নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৪, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩৫, ১৯ জুলাই ২০২৬

রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রব্বানি মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  রবিবার (১৯ জুলাই) উপজেলার পাবই এলাকার এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানি মন্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোতালিব বলেন, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পিছিয়ে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা পথচারী রব্বানি মন্ডলকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ দূর্ঘটানয় নিহত রব্বানি মন্ডলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন