নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৫, ২০ জুলাই ২০২৬

শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি যানবাহনকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী একটি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা, যানবাহন ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন