নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সিদ্ধিরগঞ্জে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৬, ২০ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, হত্যা, ধর্ষণচেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে বিভিন্ন অপরাধের আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক মামলায় মো. জসিম (৩৮) ও মো. ইব্রাহীম আকাশ (২৭), হত্যা মামলায় মো. সাকিল (৩৫), ধর্ষণচেষ্টা মামলায় রাকিবুল ইসলাম মো. রবিন (৩০) ও ডাকাতির প্রস্তুতি মামলায় মো. আলী আজগরকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এছাড়া চুরি মামলায় নার্গিস ও মো. রিদয় হাসান (২২), বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মো: সালাম (৩২) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আনু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের কওে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন