নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২২, ২০ জুলাই ২০২৬

বন্দরে ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত

বন্দরে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহকারী ভূমি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ তিনজন  আহত হয়েছেন।

আহতরা হলো বন্দর থানার  ১নম্বর ডিসি মিল এলাকার বাসিন্দা ওয়াছিউদ্দিন, তার স্ত্রী সরুফা আক্তার আছমা এবং বড় ভাই আশাবউদ্দিন। এ ঘটনায় সোমবার (২০ জুলাই)  বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করাঙ মামলা হয়েছে। এরআগে রোববার (১৯ জুলাই)  বন্দরের বালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

ওয়াছিউদ্দিন জানান, বন্দরের বালিগাঁও এলাকার আবু হানিফ গংদের সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধপূর্ণ জমির অভিযোগ তদন্তের অংশ হিসেবে রোববার দেউলী ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার সরেজমিনে বালিগাঁও এলাকায় যান।

তদন্ত চলাকালেই প্রতিপক্ষ আবু হানিফ ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ভূমি কর্মকর্তার সামনেই তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ তিনজন  আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

ওয়াছিউদ্দিন বলেন, সহকারী ভূমি কর্মকর্তার উপস্থিতিতেই আমাদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে। আমরা অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে।  তদন্ত করা হচ্ছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন