নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ৭৫ পুঁড়িয়া গাঁজাসহ গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৬, ২১ জুলাই ২০২৬

বন্দরে ৭৫ পুঁড়িয়া গাঁজাসহ গ্রেপ্তার ৩

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি করার সময় ৭৫ পুঁড়িয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে সাকিব ( ২১) একই থানার পশ্চিম হাজীপুর এলাকার মজিবুর মিয়ার ছেলে তন্ময় (২৪) ও একই থানার দড়ি সোনাকান্দা এলাকার শারজাহান মিয়ার ছেলে ইয়াছিন (২৩)। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৩৬(৭)২৬।

ধৃতদের উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২০ জুলাই) রাত ১০টায় বন্দর থানার মাহামুদনগর  মদনগঞ্জ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে  পুরাতন পরিত্যক্ত ঘরের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন