নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পেট্রোবাংলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়

ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২২, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৪, ২১ জুলাই ২০২৬

ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান পেট্রো বাংলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন বলেন,  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সোনারগাঁয়ের কৃতি সন্তান,  জননন্দিত ব্যক্তিত্ব, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল পেট্রো বাংলার চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য। 

তিনি বলেন,  আমরা বিশ্বাস করি তাঁর সততা,  দক্ষতা ও দুরদর্শী নেতৃত্বে পেট্রো বাংলার আরও সমৃদ্ধ এবং দেশের জ্বালানি খাত নতুন উচ্চতায় পৌছবে ইনশাআল্লাহ। 

এসময় আরও উপস্থিত ছিলেন,  যুবদলের নেতা আলমগীর হোসন খোকা, সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,  সদস্য আরমান হোসেন ও মৎসজীবী দল নেতা রাকিব মন্ডল সহ প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন