শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৬, ২২ জুলাই ২০২৬
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ায় মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং এর পাশেই অবস্থিত তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকাল তিনটার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।