শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৬, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৯, ২২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের রোগ মুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের অয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বাদ আসর সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বরের ওয়ার্ডের সিআই খোলা মৎসজীবী দলের দলীয় কার্যালয় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জনি ইলামের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মাহানগর মৎস্যজীবী দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম রতন।
এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, সিনিয়ার সহ-সভাপতি মো. জনি ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দল নেতা মো. অনিক মাহমুদ, আনিস দেওয়ান, মো. শাহীন আহম্মেদ, মো. সালাউদ্দিন, মো. সুমন, মো. ইমরান,মো. সাফিউল্লাহ, মো. তাহের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন।