নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাবেক মন্ত্রী গাজীর দখলকৃত মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫১, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৪৬, ২৪ জুলাই ২০২৬

সাবেক মন্ত্রী গাজীর দখলকৃত মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগির গাজীর দখলকৃত মাদ্রাসার ১৫ শতাংশ জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার বিকালে ঢাকা - সিলেট মহাসড়কে রূপসী এলাকায় জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে  শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসাটিতে শত শত শিক্ষার্থীর দ্বিনি এলেম শিক্ষা গ্রহণ করছেন। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী থাকা অবস্থায় তিনি জবরদখল করে এই মাদ্রাসার ১৫ শতাংশ জমি দখলে নিয়েছেন। আশপাশের গ্রামের মানুষের দাবী অবিলম্বে ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হউক। এ বিষয়ে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার,জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, সিরাজুল ইসলাম প্রধান, ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর দখল করে রেখেছেন। মামলা হামলার ভয়ে তার বিরুদ্ধে এলাকাবাসী কথা বলতে পারে নাই।  এসব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা নিশ্চিত এবং মাদ্রাসার জমি উদ্ধার করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার আহ্বান জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন