নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২২, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২৩, ২৪ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিতাস গ্যাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে মহাসড়কে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব সানারপাড়, মনু মিয়া মার্কেট, বক্সনগর, নিমাইকাশারী, মাদানীনগর, মুক্তিনগর ও রসুলবাগ এলাকার বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৈধ গ্রাহকরা গ্যাস না পেলেও বিভিন্ন অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ সমস্যার দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে গ্যাসের বিল পরিশোধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

‎মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম বাবু বলেন, গত ৭-৮ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। মাসে মাসে বিল পরিশোধ করলেও দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না।  তিতাস কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি।

‎আরেক বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এর আগেও একই দাবিতে আন্দোলন করা হয়েছিল। তখন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন