নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি সহিদুল ইসলাম (৫১) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সহিদুল ইসলাম ফতুল্লা থানার  শিয়াচর, তক্কার মাঠ এলাকার ইব্রাহিম বেপারীর ছেলে। শনিবার (২৫ জুলাই) রাতে শিয়াচর, তক্কার মাঠ এলাাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন