শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪৮, ২৬ জুলাই ২০২৬
ফতুল্লায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে ফতুল্লা স্টেডিয়াম এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তার বিস্তারিত পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনতে কাজ চলছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।