শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৩, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩৪, ২৬ জুলাই ২০২৬
বন্দরে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় সাবুদ ওরফে কামাল (৮২) নামে এক বৃদ্ধ পথচারী মৃত্যুবরণ করেছে। রোববার (২৬ জুলাই) বেলা পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
নিহত সাবুদ কালাম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত ইউসুফ আলী ছেলে। এর আগে রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়াস্থ নাজিরাপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের ন্যায় গত শনিবার সকাল ১০টায় উল্লেখিত এলাকার বাসিন্দা বৃদ্ধ সাবুদ ওরফে কামাল পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত মোটর সাইকেলের ধাক্কায় মারাত্মক ভাবে জখম হয়।
স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উল্লেখিত বৃদ্ধকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা বেগতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।