নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৬, ২৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি আটক

রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) ও মো. নাইমুর রহমানকে (২৬)। সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল রূপগঞ্জের গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় অভিযান চালিয়ে মো. সাকিব, মোহাম্মদ হোবাইব, মো. রাশেদুল ইসলাম ও মো. নাইমুর রহমানকে আটক করা হয়। এ সময় তাদের থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি জোন) আব্দুল মান্নান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন এলাকায় ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আগামীতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’’

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন