নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫০, ২৮ জুলাই ২০২৬

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় একটি  মামলা  দায়ের করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নিজ বাড়িতে একা থাকাকালে তাঁর স্বামীর বড় ভাই (ভাসুর) কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী গত রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে  অভিযুক্ত আলাল (৪০)কে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মামলা হয়েছে। আসামী আটক করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন