নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৩, ২৮ জুলাই ২০২৬

ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় আবু হানিফ নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার রাত ৯টায় ফতুল্লার ইসদাইর মন্দিরের পাশে কামাল হাজীর ভাড়াটিয়া ষষ্ঠ তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর গ্রামের বাসিন্দা। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনন্সে কর্মরত ছিলেন। তিনি বাগপ্রতিবন্ধি স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া থাকেন। অসুস্থতার কারনে দিনা ৫ দিনের ছুটিতে ছিলেন।

কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানাযাবে। লাশ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন