শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৯, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৬, ২৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডঃ সাখাওত হোসেন খান বলেন, সিদ্ধিরগঞ্জ সাত খুনের উৎপত্তিস্থল। এখানে সাত খুন হয়েছে। সিদ্ধিরগঞ্জের সন্তান জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের।
বুধবার (২৯ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড এর কংস খাল সংস্কার এবং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনের ময়লা আর্বজনা পরিষ্কারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকেদের মেরে ফেলেছে। কিন্তু আমরা সেদিন আওয়ামী লীগ দেখি নাই। আমরা দেখেছি মানবতা বিরোধী কাজ করেছে। সেই মানবতার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদের ফাঁসিতে ঝুলাাবো। আমি মানবতা, ন্যায়বিচার পছন্দ করি।
আপনাদের সকল বাড়ির রাস্তা, ড্রেন পাকা করা হবে। সরকারি কাজ আমাদের সময় দিতে হবে। এ কাজ গুলো হয়ে গেলে রাস্তা ঘাট খারাপ অবস্থা থাকবে না।
নারায়ণগঞ্জ এক সময় কংস নদী ছিলো একপর্যায়ে সেই নদী খালে পরিনত হয়েছে। সে খাল এখন অবৈধ ভাবে ভরাট হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেই খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে।
সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড সমন্বয় কমিটির আহ্বায়ক মো. ছমির আলীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, সাবেক সভাপতি গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি. এইচ. তোফা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মফিজুল হক, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. হৃদয়, ১নং ওয়ার্ড জাসাসের সভাপতি নাজিমুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহাগ মিয়া, ১নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আলী রেজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।