শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৮, ২৯ জুলাই ২০২৬
দীর্ঘ ২১ দিন পেরিয়ে গেলেও সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী হাউজিং থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়নি। গত ৮ জুলাই রাত সোয়া ১০ টায় বাসার কেয়ারটেকার (দারোয়া) তরিকুল ইসলামকে ফোন করে জানায় তার নিচে রাখা মোটরসাইকেলটি খুজে পাওয়া যাচ্ছে না।
এরপর তরিকুল ইসলাম গাড়ি পার্কিং-এর জায়গায় এসে অনেক খোজাখুজি করে মোটরসাইকেলটি পায়নি। গেইটে দারোয়ান থাকা অবস্থায় কীভাবে বাইকটি চুড়ি হলো জানতে দারোয়ানকে জিজ্ঞেস করলে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তরিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে বাসার গেইটে দায়িত্বরত দারোয়ানকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার এসআই ও তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি তখন বাড়ির মালিক কয়েকদিন সময় নিয়েছেন বিষয়টি সমধান করার জন্য যদি সে ব্যর্থ হন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি আপাতত দেশের বাড়ি ছুটিতে এসেছি থানায় এসে যথাযথ ব্যবস্থা নিব।
তবে এবিষয়ে বাড়ির মালিক বদিউল আলমকে তার মুঠো ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।