নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কংস খাল সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করলেন সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৯, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৯, ২৯ জুলাই ২০২৬

কংস খাল সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করলেন  সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডে কংস খাল সংস্কার, বিভিন্ন ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং লেকপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

‎‎বুধবার (২৯ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের দায়িত্ব দিয়েছেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছি।

একসময় এই কংস খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। সময়ের ব্যবধানে খালটি দখল ও ময়লা-আবর্জনায় ভরে গেছে। আমরা খালটি পরিষ্কার করে পুনরুদ্ধার করব।”

‎‎তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে কোনো কাঁচা রাস্তা থাকবে না। প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সব কাজ শেষ করা হবে। এজন্য আপনাদের সহযোগিতা ও কিছুটা সময় প্রয়োজন।”

‎‎সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড সমন্বয় কমিটির আহ্বায়ক মো. ছমির আলীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, সাবেক সভাপতি গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি. এইচ. তোফা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মফিজুল হক, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. হৃদয়, ১নং ওয়ার্ড জাসাসের সভাপতি নাজিমুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহাগ মিয়া, ১নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আলী রেজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎অনুষ্ঠান শেষে কংস খাল সংস্কার, ড্রেন পরিষ্কার কার্যক্রম এবং লেকপাড়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন