শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১০, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:১১, ৩১ জুলাই ২০২৬
রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামায়াতের রূপগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন আমির আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মনিনুল হক সরকার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, জেলা আইন বিষয়ক সম্পাদক এড. ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূইয়া, রূপগঞ্জ থানা উত্তরের আমির আব্দুল মজিদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, কোনো প্রকার ভারতীয় অধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না, একে সরাসরি ‘না’ বলতে হবে। আজকে দেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দলের অবস্থান নিয়ে প্রশ্ন থেকে যায়।
নির্বাচনের আগে তারা যে বিষয়ে ইতিবাচক কথা বলে জনগণের ভোট পেয়েছিল, পরবর্তীতে সে বিষয়ে নানা প্রহসনের আশ্রয় নিয়েছে। তারা এখন বলছে, জাতীয় নির্বাচন হওয়া বা না হওয়ার আশঙ্কায় নাকি তারা এই সিদ্ধান্তকে সমর্থন করছে।
তিনি বলেন,এই সনদের ব্যাপারে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। যতদিন না জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে, ততদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফেরার কিংবা স্তব্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের পরিচালনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল ত্যাগ করে।