নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বিদেশ যাত্রীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৭, ৩১ জুলাই ২০২৬

বন্দরে বিদেশ যাত্রীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট

বন্দরে এক বিদেশ যাত্রীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্থ বিদেশ যাত্রী রকিবুল হাসান তারেক বাদী হয়ে অজ্ঞাত নামা  ৩ জনকে  আসামি করে বন্দর থানা এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সোয়া ৪টায় বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকার হাজী হোসেন মানিকের ছেলে রকিবুল হাসান তারেক দীর্ঘ দিন ধরে সৌদি আরবে প্রবাসে জীবন যাপন করে ছুটিতে বাড়িতে আসে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সোয়া ৪টায় প্রবাস ফেরৎ রকিবুল হাসান তারেক পুনরায় সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম হাজীপুরস্থ তার  নিজ বাড়ী হইতে রওনা করে  পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে পূর্বনির্ধারিত ভাড়া করা গাড়ীর জন্য অপেক্ষা করাকালীন সময়ে একই দিন ভোর ৪টা .১৭ মিনিটের সময় হঠাৎ অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী  একটি অজ্ঞাত মোটরসাইকেল যোগে এসে বিদেশ যাত্রী রকিবুল হাসান তারেকসহ তার ম্বজনদের অগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে  এলোপাতাড়ি মারপিট করে বিদেশগামী পাসপোর্ট (নং-অ১৪২১৫৩৭৮), বিমান টিকিট,,প্রয়োজনীয় মালামালসহ ট্রাভেল ব্যাগ,  নগদ ৯০০  সৌদি রিয়াল,  এবং বাংলাদেশী নগদ  ২ হাজার ৫০০ টাকা, ১টি নাক ফুল ও ৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যাহার মধ্যে  SAMSUNG- এ যাহার সীম নং-০১৮৪৩৩৩১০৪১, ২। SAMSUNG-- অ১০ঝ যাহার সীম নং- ০১৬০৩৭৯৪৭২৯, ২। realme -যাহার সীম নং-০১৬৪৭২৬০৫৯৯, সর্বমোট মূল্য অনুমান ৬০ হাজার  টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীনন রয়েছে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন