শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩১, ৩১ জুলাই ২০২৬
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বাদ মাগরিব আয়োজিত নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এডভোকেট আলহাজ্ব আবুল কালাম এর রাজনীতি সচিব আবুল কাওসার আশার নেতৃত্বে
এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদের সভাপতি মো.সাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন স্বপন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সহ-সভাপতি রাজ্জাক, জব্বার পাঠান, নেছার উদ্দিন,আলহাসান, বন্দর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রানা মুকুল এবং বিএনপি নেতা আসলাম, আনিছ, দাবির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আলীনগর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর উপজেলা পরিষদে এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।