শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫২, ৩১ জুলাই ২০২৬
বন্দরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বড় আলতাফ হোসেন বাদী হয়ে (৩১জুলাই) অজ্ঞাত ৩/৪ জনসকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
যার মামলা নং- ৬১(৭)২৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৩৫ মিনিটে বন্দর থানার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর থানার সোনাচড়া (বনগন) এলাকার হাজী আলী হোসেন মিয়াার ছেলে মামলার বাদী আলতাফ হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন রবিন পেশায় একজন ব্যবসায়ী। বাদী ছোট ভাই শাহাদাত হোসেন রবিন বন্দর থানার বনগন সাকিনস্থ রবিন এন্টারপ্রাইজ নামীয় পুরাতন বাতিল কাগজে তনয়-বিক্রয় করার জন্য গোডাউন আছে।
মামলার বাদী আলতাফ হোসেন উক্ত গোডাউনে ব্যাংকিং লেনদেন এর দায়িত্ব পালন করে আসছে ।
এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ৩টা ৩৫ মিনিটে মামলার বাদী শেখ ফারাজ পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড থেকে কাগজের বিল বাবদ ১৬ লাখ ৫০ হাজার টাকার একটি চেক নিয়ে বন্দর থানার মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকে চেকটি দিয়ে নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে এবং তার সাথে থাকা ব্যবসায়ী নগদ ১লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট নগদ ১৮ লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে মদনপুর স্ট্যান্ড হইতে সিএনজি যোগে।ঢাকেশ্বরী কবরস্থান সংলগ্ন মেইন রাস্তার সামনে নেমে পায়ে হেটে বাড়ীতে যাওয়ার পথে একই দিন বিকাল ৪টায় বন্দর থানাধীন ঢাকেশ্বরী কবরস্থানের সামনে মেইন রাস্তা হইতে অনুমান ৩০ গজ সামনে পৌছামাত্র ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পিছন থেকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার নাম জিজ্ঞেস করেন।
এক পর্যায়ে উক্ত ৩/৪ জন লোক ডিবির কটি পরিহিত অবস্থায় নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাদীর নামে মামলা রয়েছে বলে জানায়। তখন আমি আমার নামে কোন মামলা নাই বলিলে বিবাদীরা জোরপূর্বক আমার হাত ও মুখ বাধিয়া টানা হেগুড়া করিয়া বিবাদীদের বহনকৃত হাইয়েজ গাড়ীতে উঠায়।
এরপর বিবাদীরা আমার পা ও চোঁখ বাঁধিয়া ফেলে হাতে হ্যান্ডকাপ পরায়। বিবাদীরা আমার হাত পা বাঁধিয়া এলোপাথাড়ী ভাবে মারধর করে আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
বিবাদীরা আমার সাথে থাকা নীল রংয়ের ব্যাগ সহ ব্যাগে রক্ষিত নগদ ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা সহ এনআইডি কার্ড, একটি রেডমি ব্রান্ডে স্মার্ট ফোন যাহার ওগঊও-৮৬৭৩৮৫০৭৫১৩১৩২৩, ০৬৭৩৮৫০৭৫১৩১৩৩১, সীম নং- ০১৯১২৫৭০২৫২, যাহার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার টাকা) জোর পূর্বক ছিনাইয়া নিয়া যায়।
ছিনতাইকারিরা আমাকে অনুমান ৪০/৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘুরিয়ে একই তারিখ বিকাল অনুমান ০৪:৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন দড়িকান্দি নামক এলাকায় লাঙ্গলবন্দ ব্রীজের নিচে রাস্তার পাশে ফেলে রেখে পালাইয়া যায়।
বিবাদীদের বয়স অনুমান ৩৫-৪০ বৎসরের মধ্যে। তাহাদের সাথে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল ছিল। বিবাদীদের গায়ে ডিবি পুলিশের কটি ছিল।
এ ব্যাপারে মামলার বাদী আলতাফ হোসেন জানান, আমি ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে রহস্য জনক কারনে পুলিশ ৩/ ৪ জনের বিরুদ্ধে মামলা মামলা রুজু করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। লুন্ঠিত টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।