নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দর উপজেলা বিএনপির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪৭, ৩১ জুলাই ২০২৬

বন্দর উপজেলা বিএনপির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

‘পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (৩১ জুলাই) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজুরবাগ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে মুছাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়।

‎‎অনুষ্ঠানে শাহিন আহমেদ বলেন, “পরিবেশ বাঁচাই, বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবার আগে বাংলাদেশ।” 

‎‎তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎‎তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগানো গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমবে এবং একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে।

সবুজায়ন শুধু পরিবেশ রক্ষাই নয়, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিনি সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ- সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, মুছাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ বারেক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,বিএনপি নেতা তাওলাদ মাহমুদ, খোরশেদ আলম, মাকসুদ হোসেন, বিল্লাহ হোসেন, মিজান, জসিম উদ্দিন, পানা উল্লাহ্, বাতেন, মামুন, মো. মিজান, সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন