নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে মেম্বার প্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৯, ৩১ জুলাই ২০২৬

বন্দরে মেম্বার প্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজ্বী মো. স্বপনের উদ্যোগে যুবকদের অংশগ্রহণে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রুবার ( ৩১ জুলাই) বিকেলে ফনকুল দারুল উলূম আল-ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

‎স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

‎‎টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো (১) দাঁশের গাঁও জুনিয়ার একাডেমি (২) ফনকুল দক্ষিণ পাড়া একাডেমি (৩) ফনকুল পশ্চিম বাড়ি একাদশ (৪) ফনকুল জুনিয়র একাদশ ‎‎আয়োজক হাজ্বী মো. স্বপন বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

‎‎উদ্বোধনী খেলাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘটে।

‎‎এসম উপস্থিত ছিলেন মেম্বার প্রার্থী স্বপনের পিতা আব্দুল রব। আব্দুল হাই,জাকির, মোস্তফা, ফেলু,সফুরউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সজিব আহম্মেদ, যুবদল নেতা রানা,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সানু সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন