শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫৮, ১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১ আগস্ট ২০২৬
সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ মো. রাসেল নামে (২৯) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর এলাকায় জুনু চেয়ারম্যানের পুকুরপাড় সংলগ্ন পূর্ব পাশের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল উপজেলার ছোট আলমদী এলাকার মো. মহসিন মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।