নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ৮০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি শহিদুল গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১২, ১ আগস্ট ২০২৬

বন্দরে ৮০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি শহিদুল গ্রেপ্তার

‎বন্দরে থানা পুলিশের অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি মাদক কারবারি শহিদুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।  

‎‎শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে বন্দর থানাধীন ফুলহর এলাকাস্থ রমু’র বাড়ীর সামনে (মাজার বাড়ী) পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ‎গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম (৩০) বন্দর থানার মুরাদপুর এলাকার ডা. আজিজুল হক ও ফাতেমা বেগমের ছেলে।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ মাহমুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। 

‎‎পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামির পূর্বের অপরাধ রেকর্ড যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন