শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৪, ১ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে জালকুড়ি ডাম্পিংয়ের পাশে লেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মরগে পাঠায় পুলিশ।
অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশের ধারণা, মরদেহটি ৫/৭ দিন আগের এবং তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহআলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।