শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪০, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪০, ২ আগস্ট ২০২৬
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহপরান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ভাটারা থানার “মামলা নং-২৯/৩/২১-এর” এর তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহপরান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শাহপরান ভূঁইয়া সোনারগাঁ উপজেলার পূর্ব সনমান্দি বড় বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা নুরুল আমিন ভূঁইয়া এবং মাতা মোসাম্মৎ সখিনা আক্তার।
পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা শাহপরান ভূঁইয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর কৌশলগত পরিকল্পনার মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারের পর আদালত কর্তৃক জারিকৃত সাজা পরোয়ানা কার্যকরের লক্ষ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে ।