নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, নিষিদ্ধ পলিথিন জব্দ : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৪, ২ আগস্ট ২০২৬

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, নিষিদ্ধ পলিথিন জব্দ : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ফতুল্লায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। অভিযানে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।  এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫-এর ৪(খ) ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল ভূঁইগড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অভিযান চলাকালে ভূঁইগড়ের সরদার বাড়ি এলাকার ওয়াসিম স্টোর থেকে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মোহাম্মদ ওয়াস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন