শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৭, ৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৮, ৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সজিব আহমেদ-এর উদ্যোগে এবং মাহাবুব অপটিক্যাল-এর ব্যবস্থাপনায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দি এলাকায়, নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি-এর শাখা কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি দরিদ্র রোগীদের জন্য স্বল্পমূল্যে বিদেশি লেন্সের মাধ্যমে ছানি ও ফ্যাকো অপারেশনের সুবিধা রাখা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. নাহাল মোস্তাক খান (অর্ণব)। তিনি ফ্যাকো সার্জারি, মাইক্রোসার্জারি, লেজার, ভিট্রিও-রেটিনা এবং ডায়াবেটিসজনিত চক্ষুরোগের চিকিৎসায় বিশেষজ্ঞ।
২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সজিব আহম্মেদ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।