শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫২, ৩ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়রা সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে নদীর পশ্চিম তীরে লাশটি ভাসতে দেখেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। নিহত ব্যক্তি প্রায় ২৭ বছর বয়সি একজন মুসলিম পুরুষ বলে ধারণা করা হচ্ছে।
কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক জানান, দুই থেকে তিনদিন আগে যেকোনোভাবে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।