নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বাবাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩১, ৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৯, ৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বাবাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বাবা ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নোবেল (৩০) সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখ ছেলে।

 সোমবার র‌্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে রোববার (২ আগস্ট) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে  উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় নোবেল শেখ এক নারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এ সময় উপস্থিত এক ব্যক্তি তাকে থাপ্পড় দিয়ে ঝগড়া থামাতে বলেন।

একইভাবে ফজলুল হকও বিবাদে না জড়ানোর পরামর্শ দেন। পরে নোবেল ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে এনে ফজলুল হককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।

পরে ফজলুল হককে (৬৫) খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এরপর ১৯ জুলাই সকালে নিজ ভাড়া বাসায় রক্তবুমির পর তাঁর মৃত্যু হয়।

র‌্যাব জানায়, নোবেল শেখ ও তাঁর সহযোগী রবিন, মিলন ও অনন্ত ফজলুল হককে মারধর করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছিলেন।

র‌্যাব আরও বলেন, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার বাদী ছিলেন ফারুকের বাবা ফজলুল হক। ছেলে হত্যার মামলার বাদী হওয়ার পর এবার ফজলুল হকও হত্যাকাণ্ডের শিকার হন।

গ্রেপ্তার নোবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন