শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪০, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪০, ৪ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার ১৫ শতাংশ জমি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অবৈধ দখল থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্বারকলিপি প্রদান করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের মাধ্যমে তিনি এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, গোলাম দস্তগীর গাজী ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জ আসনে ২০২৪ পর্যন্ত এমপি ও মন্ত্রী ছিলেন৷ মন্ত্রী থাকাকালীন সময় গাজী অটো টায়ার কারখানা স্থাপন করেন৷ হাজী মনিরুদ্দিন ব্যাপারী একটি মাদ্রাসা করার জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফা করেন।
গোলাম দস্তগীর গাজী মাদ্রাসার ওয়াকফাকৃত ১৫ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে কারখানা স্থাপন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরও সেই জমিটি গাজী টায়ার কারখানা এখনও দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী তারকে রহমানের কাছে জমিটি দখলমুক্ত করার দাবি জানায় এলাকাবাসী।