শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৫, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৯, ৪ আগস্ট ২০২৬
বন্দরে চোর আঁখা দিয়ে বাসা থেকে ডেকে এনে গৃহপরিচারিকাসহ একই পরিবারের ৫ জনকে শারীরিক নির্যাতনের ঘটনায় পাষান্ড বাড়ীওয়ালাসহ তার সহযোগীদের বিরুদ্ধে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নির্যাতিত গৃহপরিচারিকা সুফি বেগম বাদী হয়ে বাড়ীওয়ালা শফিকুলসহ তার ৩ ভাই মনির, আলমগীর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে।
এদিকে গৃহপরিচারিকাসহ একই পরিবারের ৫ জনকে শারীরিক নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কথিত বিএনপি নেতারা ভূক্তভোগী পরিবারকে নানা ভাবে ভয়ভীতি প্রর্দশন করে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দামকি অব্যহত রেখেছে। এলাকাবাসী জানিয়েছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বাড়ীওয়ালা শফি
কুল স্থানীয় এলাকার প্রভাবশালীদের মধ্যস্থতায় বিচার সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। নির্যাতিতরা হলো গৃহপরিচারিকা সুফি (৪৫) তার ৪ মেয়ে সুলতানা (২৫) সুমা (২৪) রুমানা (২২) ও ঝর্না (১২)। এর আগে গত শনিবার (১লা আগস্ট) সন্ধ্যা ৭টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী সুফি বেগম জীবীকার তাগিদে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত আলী আজগর মিয়ার ছেলে শফিকুলের বাড়ীতে গৃহপরিচারিকা কাজ করে আসছিল।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিবাদীদের বাসা স্বর্ণের চেইন হারিয়ে যায়। এ ঘটনায় গত শুক্রবার (৩১ জুলাই) বাড়ীওয়ালা শফিকুল ও তার ৩ ভাই মনির, আলমগীর ও জাহাঙ্গীর চুরি বিষয় নিয়ে গৃহপরিচারিকা সুফি বেগমকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় গৃহপরিচারিকা চুরি বিষয়ে কিছু জানেনা বলে তাদেরকে জানায়। পরবর্তীতে চালপড়া, আয়না পড়া দিয়ে উল্লেখিত বাড়ীওয়ালা গৃহপরিচারিকাকে ফাঁদে ফেলার চেষ্টা করে।
এর ধারাবাহিকতা গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিবাদী বাড়ীওয়ালা শফিকুল অভিযোগের বাদিনীকে ফোন করে তাদের বাসায় আসতে বলে। এ ঘটনায় গৃহপরিচারিকা সরল বিশ্বাসে তার ৪ মেয়ে যথাক্রমে সুলতানা, সুমা, রুমানা ও ঝর্না বিবাদের বাসায় আসলে ওই সময় বাড়ীওয়ালা শফিকুল তার ভাই মনির, আলমগীর ও জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে উল্লেখিত গৃহপরিচারিকাসহ তার ৪ মেয়েকে একটি কক্ষে ৩ ঘন্টা আটক রেখে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।
সে সাথে ইলেকট্রনিক প্লাস দিয়ে গৃহপরিচারিকা ছোট মেয়ে ঝর্না (১২) বাম হাতের আঙ্গুলে চাপ দিয়ে কাটা রক্তাক্ত জখম করে জোর পূর্বক চুরি স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারন করে তাদেরকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।