শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৮, ৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালীর মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাতা কাটা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ মাগরিব মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম-এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ও শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান এর দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
দেশ ও জাতির কল্যাণ, সম্প্রীতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।