নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি কালে আক্কাস গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪১, ৫ আগস্ট ২০২৬

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি কালে আক্কাস গ্রেপ্তার

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আলী আক্কাস (২৪) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।

ধৃত মাদক কারবারি আলী আক্কাস বন্দর উপজেলার ফরাজিকান্দা বড় মসজিদ সংলগ্ন এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। 

ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বুধবার (৫ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে বন্দর থানার কয়লাঘাটস্থ শাহজাহানের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন