নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪৬, ৫ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ২ হাজার ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫০০ টাকাসহ মজিবুর রহমান (৫৩) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ আদমজীনগর। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মজিবুর রহমান সোনারগাঁ থানার দেওভোগ এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে। এ ব্যাপারে র‌্যাব-১১ আদমজীনগর এর ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক বাদী হয়ে মাদক উদ্ধারের ওই দিন রাতে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় বুধবার (৫ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট)  বন্দর উপজেলার মদনপুরস্থ সামাদ ভূঁইয়া মার্কেটের ইয়ামিন টেলিকমের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ আদমজীনগর জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মজিবুর রহমান দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন