শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:২১, ৬ আগস্ট ২০২৬
বন্দরে মাদক কারবারি হাবিবের ছুরিকাঘাতে আমির হোসেন ডালিম (৩৬) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে। নিহত মাদকসেবী আমির হোসেন ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার মৃত জসিম উদ্দিন ওরফে লেছু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে ঢাকা শাহবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য সংশ্লিষ্ট মর্গে প্রেরণ করেছে।
এর আগে গত বুধবার (৫ আগস্ট) রাত ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদীস্থ কলাগাছিয়া নৌ ফাঁড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ঘাতক হাবিব একই এলাকার ইউনিয়নের শুভকরদী এলাকার বশির মিয়ার ছেলে।
ছুরিকাঘাতের ঘটনার পর থেকে ঘাতক মাদক কারবারি হাবিব পলাতক রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থাগ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বশির মিয়ার ছেলে মাদক কারবারি হাবিব কুখ্যাত মাদক ব্যবসায়ী ব্লাক জনী শ্লেটারে দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
মাদক ব্যবসা বিরোধ নিয়ে গত বুধবার রাতে মাদক ব্যবসায়ী হাবিবের সাথে মাদক সেবী আমির হোসেন ডালিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদক কারবারি হাবিব ক্ষিপ্ত হয়ে মাদকসেবী আমির হোসেন ডালিমকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে জখম করে|
পরে স্থানীয়রা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার ভোর ৫টা ২১ মিনিটে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।